জুলাই গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ওই মামলায় তার দুই দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। অন্যদিকে শিরীন শারমিনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। আদালত আবেদন দু’টি নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
শিরীন শারমিন চৌধুরীর জামিন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১২ এপ্রিল (রবিবার), ২০২৬, ২ঃ১৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

মো সাইফুল ইসলাম
২ মাস আগেসুবিধা ভোগী, বোবা শয়তান।