সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা দলের সম্পত্তি নয়, এটি রাষ্ট্রের শক্তি

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা দলের সম্পত্তি নয়, এটি রাষ্ট্রের শক্তি

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়।’ সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রোববার সকালে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব।’

‘আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই, যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে, আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস না করে সশস্ত্র বাহিনীকে সব সময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে।’ উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে দেশপ্রেমের যে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিলেন, তা যেন কখনো নিভে না যায়।’

মো: মাহবুবুল আলম

২ মাস আগে

মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে সেনাবাহিনীর গৌরব উজ্জল ভূমিকায় আপোষহীন থাকার গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। সেনাবাহিনী
এই দেশের ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার সম্পদ
স্বাধীনতা সার্বভৌমত্বের অতদ্র প্রহরীর ভূমিকায় থাকবে। গোটা জাতির প্রত‍্যাশা। মাননীয় প্রধান মন্ত্রী কে গভীর শ্রদ্ধাবোধ নিয়ে অভিনন্দন সালাম।

ম নাছিরউদ্দীন শাহ

মন্তব্য করুন