ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ রোববার বেলা সাড়ে ১০টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও ৩১ শিশু ভর্তি হয়েছে। আজ সকাল পর্যন্ত হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিল ৭৮ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৪০২ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ জন এবং মৃত্যু হয়েছে ১২ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ২৮ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ নতুন করে ৩১ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে দুই শিশুর মৃত্যু হয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন