রিয়াল মাদ্রিদের হোঁচটের সুযোগ দারুণভাবে কাজে লাগাচ্ছে বার্সেলোনা। এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে লা লিগার শিরোপার সুবাস পেতে শুরু করেছে কাতালানরা। আগের ম্যাচে রিয়ালের ১-১ গোলের ড্রয়ে বার্সার চূড়ার ব্যবধান এখন ৯ পয়েন্ট! এদিন লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়েন লামিন ইয়ামাল। ১৮ বছর ২৭২ দিন বয়সে এ স্প্যানিশ তারকা ভাঙেন রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসের (১৯ বছর ২৮৪ দিন) রেকর্ড।
ইয়ামালের রেকর্ডের দিন বড় জয় বার্সার
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
১২ এপ্রিল (রবিবার), ২০২৬, ১০ঃ৫৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
