গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি আশা ভোসলে

গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি আশা ভোসলে

ফন্ট সাইজ:

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলেকে। শনিবার (১১ এপ্রিল) তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
জানা গেছে, কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৯২ বছরের এ শিল্পী। এদিকে তার নাতনি জিনাল ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। সবার কাছে দোয়াও চেয়েছেন শিল্পীর জন্য।
দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতকে সমৃদ্ধ করেছেন আশা ভোসলে। হিন্দি সিনেমা ছাড়াও একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০৮ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হয়। এ ছাড়া তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন