হাম আক্রান্ত ও লক্ষণ নিয়ে আরও ২ জনের মৃত্যু

হাম আক্রান্ত ও লক্ষণ নিয়ে আরও ২ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে দেশে হামে আক্রান্ত হয়ে ২৪ জন এবং হামের লক্ষণ নিয়ে ১৪৫ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তর শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ই মার্চ থেকে হাম আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন ৮৮৮ জন। এর মধ্যে ভর্তি নেয়া হয় ৫৫৩ জনকে। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালগুলোতে এসেছেন সর্বোচ্চ ৪৪৫ জন; আর সবচেয়ে কম ৫ জন এসেছেন ময়মনসিংহের হাসপাতালগুলোতে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন ১৪ হাজার ৩৮৫ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৪৬৩ জন। হামের লক্ষণ নিয়ে ভর্তির পর সুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ২২ জন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন