স্বর্ণজয়ী তানভীরকে বিশ্বনাথে সংবর্ধনা

স্বর্ণজয়ী তানভীরকে বিশ্বনাথে সংবর্ধনা

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্বর্ণজয়ী শাটলার আবদুল জাহির তানভীরকে সিলেটের বিশ্বনাথে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকালে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিশ্বনাথ ক্রীড়া সংস্থার সহায়তায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য যে লড়াই ছিল, সে লড়াইয়ে বিজয়ী হয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন, সে অনুযায়ী মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। তানভীরের এ অর্জন রাষ্ট্রের জন্য সম্মাননা বয়ে এনেছে। তাকে আমরা অভিনন্দন জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ। স্বাগত বক্তব্য দেন বিশ্বনাথ ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমাদ উদ্দিন খান, কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন