নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় সুরমা নদী থেকে জয়ন্তী সরকার (৩০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিহত জয়ন্তী সরকার পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে যান তিনি। এরপর পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে নদীর ভাটির দিকে কল্যাণপুর এলাকায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
নেত্রকোণায় সুরমা নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার
নেত্রকোণা সংবাদদাতা
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
