গাজীপুরের শ্রীপুরে এম সি বাজার এলাকায় প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছে শিল্প বাণিজ্যমেলা। মেলায় প্রবেশের জন্য নেয়া হচ্ছে ২০ টাকা করে টিকিট, বসানো হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্টল। এ ছাড়াও রয়েছে শিশুদের খেলার নানা রাইড। গত ঈদুল ফিতরের দিন থেকে এম সি বাজার ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে মেলা শুরু হলেও প্রশাসন নীরবতা অবলম্বন করেছেন। মেলা শুরু হওয়ার পর একবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুঁড়িয়ে দেয়া হলেও পরে ফের চালু হয়েছে মেলাটি। মেলায় অবৈধভাবে প্রতিটি স্টলে অধিক দামে পণ্য বেচাকেনা হয়। এখান থেকে অঙ্কের টাকা চলে যায় বিভিন্ন জনের পকেটে। বিগত ১৫ বছর সকল ধরনের মেলার উপর বিধিনিষেধ থাকলেও বর্তমান সরকার আসার পর এ মেলা চালু হওয়ায় মানুষের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে, সরকার জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের ঘোষণা দিলেও মেলার মধ্যে আলোকসজ্জা করা হয়, মেলাটি চলে গভীর রাত পর্যন্ত। এ বিষয়ে মেলার আয়োজক কমিটির প্রধান মাহবুব বলেন, তিনি মেলাটি প্রশাসনের মৌখিক অনুমোদনের ভিত্তিতে চালাচ্ছেন। গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, খোঁজখবর নিয়ে তিনি ব্যবস্থা নেবেন।
শ্রীপুরে অনুমোদনহীন মেলায় ব্যাপক বাণিজ্য
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
