ফুলপুরে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন ডিসি

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান। গতকাল বিকালে ফুলপুর গোল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, পৌর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক, উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়াসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে, জেলা প্রশাসক ফুলপুর থানা, ফুলপুর উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়া তিনি উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বিজয়মঞ্চ উদ্বোধন করেন এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪ জন উপকারভোগীর মাঝে ছাগল ও খাসি বিতরণ করেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় দুস্থ অসহায় এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন