জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে মজুতের পর ৮০ লিটার তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে দুইজনকে আটক করেছে উত্তেজিত জনতা। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারের অদুরে বিয়ালা-মাত্রাই সড়কে ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই ৮০ লিটার তেলের মধ্যে ৬০ লিটার তেল হরিলুট হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় জনতার হাটে আটক দুইজনকে তেলসহ একটি প্লাস্টিকের জারকিন পুলিশ উদ্ধার করেছে। আটককৃতরা হলেন- জেলার কালাই উপজেলার সিলিমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে শাকিল হাসান (২২) এবং একই উপজেলার হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল ইসলাম (২৮)।
সূত্র জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আটককৃতরা একটি নীল রঙ-এর প্লাস্টিকের জার্কিনে করে প্রায় ৮০ লিটার তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এসময় তাদের সঙ্গে ওই জার্কিন দেখে সন্দেহ হলে জনতা ভ্যানের গতিরোধ করে জিজ্ঞাবাদ করে। একপর্যায়ে জার্কিনের মুখা খুলে দেখতে পায় অবৈধভাবে সংগ্রহকৃত মজুত তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এসময় তারা ওই দুইজনকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। এদিকে আটক ওই জার্কিনে থাকা ৮০ লিটার তেলের মধ্যে ৬০ লিটার তেল উত্তেজিত জনতা হরিলুট করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুইজনসহ তেলের জার্কিন উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসে তাদের উপস্থিত করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাদের ২৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। সেইসঙ্গে উদ্ধারকৃত জ্বালানি পেট্রোল কন্টেইনারসহ ওজন ২০ কেজি জব্দ করেন।
কালাইয়ে কালোবাজারে তেল বিক্রির সময় আটক ২
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
