রিসেট

সিনেমা নির্মাণে আবু হায়াত মাহমুদ

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

দীর্ঘদিন নাটক নির্মাণের পর এবার সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন আবু হায়াত মাহমুদ। কাহিনী হিসেবে বেছে নিয়েছেন ঢাকায় কিশোর গ্যাং-কে নিয়ে। সিনেমার নাম ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ ট্যাগ লাইন হিসেবে জুড়ে দিয়েছেন দুটি শব্দ-‘আমি কালা’। মঙ্গলবার রাতে সিনেমা সম্পর্কে বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, থ্রিলার ও সাসপেন্স নির্ভর এ সিনেমার শুটিং হবে আগামী মে-তে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে প্রধান দুটি চরিত্রে ঢাকা ও পশ্চিমবঙ্গের দু’জন খ্যাতিমান শিল্পী থাকবেন।