রিসেট

আবাহনী-মোহামেডানের ড্রয়ের দিনে শেখ রাসেলের জয়

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লীগে জয় পায়নি আবাহনী মোহামেডানের কেউই। গতকাল  আবাহনী দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। আধিপত্য দেখিয়েও শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মোহামেডান। তবে ৭ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের অস্টম মিনিটে লিড পায় আবাহনী। পেনাল্টি থেকে গোল করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আকাশি-হলুদ শিবির। ব্রাজিলিয়ান বুনিনহোর এসিস্টে কর্নেলিয়াস বল জড়িয়ে দেন জালে। প্রথমার্ধে যোগ করা সময়ে এক গোল শোধ করে চট্টগ্রাম আবাহনী। পেনাল্টি থেকে ম্যাচে ব্যবধান কমান নাইজেরিয়ান ইফেগু ওজুকু। ম্যাচের ৫৩ মিনিটে স্কোরলাইন ২-২ করেন ওজুকু। দিনের অন্য ম্যাচে ময়মনসিংহ স্টেডিয়ামে মোহামেডান ও শেখ জামাল ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। এই দুই ড্রয়ে লাভ হয়েছে বসুন্ধরা কিংসের। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে অন্যদের থেকে ব্যবধান বাড়িয়ে নিয়েছে। আবাহনী ৮ ম্যাচে ৪ জয় ও দ্বিতীয় ড্রতে ১৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। মোহামেডান সমান ম্যাচে চতুর্থ ড্রয়ে ১৬ পয়েন্টে দ্বিতীয় স্থানেই আছে। চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। কিংস অ্যানোয় টানা ৭ ম্যাচে হার ও ড্রয়ের বৃত্তেই আটকে থাকার পর জয় পেয়েছে শেখ রাসেল। সুলেমান ল্যান্ড্রির হ্যাটট্রিকে তারা ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। সুমন রেজা একটি ও ল্যান্ড্রি ৩ গোল করেন। ব্রাদার্সের হয়ে একমাত্র গোলটি করেন রাব্বী হোসেন রাহুল। এ জয়ে আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে উঠে এসেছে শেখ রাসেল। আর ৩ পয়েন্ট নিয়ে সবার তলানিতে ব্রাদার্স ইউনিয়ন।