রিসেট

কারাতের বড় আসর দেশের মাটিতে

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

২৫-২৯শে সেপ্টেম্বর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। ক’ওয়েলথভুক্ত ৭২ দেশের মধ্যে ইতোমধ্যে ৩২ দেশ এই চ্যাম্পিয়নশিপে খেলার জন্য নিবন্ধন করেছে। প্রতিযোগিতায় নেশন্স ও ক্লাব চ্যাম্পিয়নশিপ-দুই বিভাগে নয়টি ডিসিপ্লিনে খেলা হবে। ক্লাব চ্যাম্পিয়নশিপে ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১, সিনিয়র ও ভেটারার্ন এবং নেশন্স বিভাগে ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ ও সিনিয়র। 

কাতা ও কুমি- দুই কৌশলেই লড়বেন দেড় হাজার কারাতেকারা। গতকাল মিরপুর শহিদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সনি পিল্লাই। এ সময় কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো. মোজাম্মেল হক খান এবং সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া কারাতেকাদের থাকা, খাওয়া ও যাতায়াতের ব্যয়ভার স্ব-স্ব দেশ বহন করবে। জানা গেছে, নেশন্স বিভাগে কারাতেকাদের নিবন্ধনের ৪০ ভাগ কমনওয়েলথ ও ৬০ ভাগ অর্থ পাবে আয়োজক দেশ। ক্লাব চ্যাম্পিয়নশিপে নিবন্ধনের পুরোটাই পাবে বাংলাদেশ।