রিসেট

রেকর্ড গড়া ‘ট্রিপল সেঞ্চুরি’ রিফাতের

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মুখোমুখি হয় বিকেএসপি। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৪৩ রানে অলআউট হয় মেট্রো। জবাব দিতে নেমে বিকেএসপির ওপেনার রিফাত বেগ একাই করেন অপরাজিত ৩২০ রান। এটি বিসিবি’র অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ত্রিশতক। নিজেদের প্রথম ইনিংসে ৫৪৯ রানে অলআউট হয় বিকেএসপি। রিফাতের ট্রিপল সেঞ্চুরি ছাড়া বিকেএসপির দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান আসে আরেক ওপেনার ফাহিম মুনতাসিরের ব্যাট থেকে। প্রায় ১১ ঘণ্টা উইকেটে ছিলেন রিফাত, খেলেন ৪৩৮ বল। যেখানে তার ব্যাট থেকে আসে ২৯টি চার ও ৪টি ছক্কা। ম্যাচের দ্বিতীয় দিনে ১৯৮ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান রিফাত। গতকালই ৩৩৫ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। আর গতকাল ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছাতে তার লাগে ৪৬৮ বল। ৩৯৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অবশ্য ভালো শুরু করে ঢাকা মেট্রো। শুরুর ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮১ রানে।