রিসেট

মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৪ Archive 2022Source: অনলাইন ডেস্ক

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা হোসনে আরা (৪৫) ও নবী হোসেন নামের এক রোহিঙ্গা (৬৫) নিহত হয়েছেন।

সোমবার দুপর আড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে।

নিহত হোসনে আরা জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। আর ওই রোহিঙ্গা ব্যক্তি প্রায় ১৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন। তিনি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।