রিসেট

এবার বর্ষসেরা দলেও জায়গা পেলেন বাংলাদেশের নাহিদা

প্রকাশিত: ২৪ জানুয়ারি (বুধবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

২০২৩ সাল জুড়ে দারুণ পারফর্ম করেন বাংলাদেশি নারী ক্রিকেটার নাহিদা আক্তার। তার জন্য প্রথম বাংলাদেশ থেকে প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি’র মাস সেরা পুরস্কারও জেতেন তিনি। এবার আরও একটি স্বীকৃতি পেলেন এই স্পিনার। ২০২৩ সালের নারীদের আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নাহিদা। গতকাল ২০২৩ সালের সেরা পুরুষ ও নারী ওয়ানডে দল গতকাল ঘোষণা করে আইসিসি। দলে সর্বোচ্চ ৫ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার, ২ জন নিউজিল্যান্ডের।   বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে আছেন একজন করে। গত বছর ওয়ানডেতে ২৩ উইকেট নেন নাহিদা। গত বছর সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকার এটা দ্বিতীয় সর্বোচ্চ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে ৭ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে ৫ বলে ২ উইকেট নেন নাহিদা, আর খরচ করেন মাত্র ৭ রান। আর তৃতীয় ম্যাচে নেন ৩ উইকেট। এ ছাড়া ভারতের বিপক্ষে ১-১ ড্র সিরিজেও নাহিদার শিকার ৬ উইকেট। এই দলের ওপেন করবেন অস্ট্রেলিয়ার পোইবে লিসফিল্ড ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। তিন নম্বরে আরেক অজি ক্রিকেটার এলিসা পেরি ও চার নম্বরে ব্যাটিং করবেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলিংয়ে নাহিদার সঙ্গে থাকবেন দক্ষিণ আফ্রিকার নাদিনি ডি ক্লার্ক, অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যান্ডরা। ২০২৩ সালে আইসিসি বর্ষসেরা নারী একাদশ- পোইবে লিসফিল্ড, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, এলিসা পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, ন্যাট স্ক্রাইবার ব্রান্ট, অ্যাশ গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, নাদিনি ডি ক্লার্ক, লি থাহুহু ও নাহিদা আক্তার।