রিসেট

ঝালকাঠি-১ আসন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মনির

প্রকাশিত: ২৭ ডিসেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির। তিনি মঙ্গলবার বিকালে রাজাপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ ইউপি চেয়ারম্যান  সৈয়দ মাইনুল হায়দার নিপু ও শাহজালাল আহমেদ উপস্থিত ছিলেন। 
সংবাদ সম্মেলনে মনির জানান, তার ব্যক্তিগত কারণে প্রধানমন্ত্রী ও নৌকার প্রতি শ্রদ্ধা রেখে তিনি নির্বাচন থেকে সরে যাচ্ছেন। এ সময় তিনি তার অনুসারী সহ ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মী সহ মনিরুজ্জামান মনিরের সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মনিরুজ্জামান মনির আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য।