রিসেট

আওয়ামী লীগের শাম্মীর প্রার্থিতা বাতিল, টিকে রইলেন পঙ্কজ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর (শুক্রবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। আর একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের প্রার্থিতা বহাল রেখেছেন কমিশন। শুক্রবার সকালে আপিল শুনানি শেষে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।
এর আগে শাম্মী আহম্মেদ এবং পঙ্কজ নাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইসিতে। শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন বলে অভিযোগ ছিলো পঙ্কজের। আর পঙ্কজ নাথের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছিলেন শাম্মী আহমেদ।