রিসেট

গণভবনে রওশন এরশাদ

প্রকাশিত: ১২ ডিসেম্বর (মঙ্গলবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় গণভবনে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে রয়েছেন ছেলে সাদ এরশাদ, মুখপাত্র কাজী মামুনুর রশীদ ও সাবেক জাপা নেতা মসিউর রহমান রাঙা। রওশন এরশাদের ঘনিষ্ঠ জাপার সাবেক এক প্রেসিডিয়াম সদস্য মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।