রিসেট

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলাকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯ নভেম্বর (রবিবার), ২০২৩ Archive 2022Source: টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে সদর উপজেলার করের বেতকা এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। চলতি বছরের ৫ই এপ্রিল রাতে  ওই কলেজ ছাত্রী টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে বড় মনির ও তার স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। সম্প্রতি তিনি উচ্চ আদালতে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, দরজা ভেঙে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ক্রাইমসিন নষ্ট না হয় সে ব্যাপারে পুলিশ কাজ করছে। কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।