রিসেট

‘ব্রিকসের উচিৎ নিজেদের ইন্টারনেট চালু করা’

প্রকাশিত: ১২ নভেম্বর (রবিবার), ২০২৩ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

রাশিয়ার উচিৎ অন্য ব্রিকস সদস্য দেশগুলোকে নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ইন্টারনেট চালু করা। দেশটির পার্লামেন্ট দুমা কন্ট্রোল কমিটির ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি গুসেভ এই প্রস্তাব তুলেছেন। এরই মধ্যে তিনি প্রস্তাবটি রাশিয়ার ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের প্রধান মাকসুত শাদায়েভকে পাঠিয়েছেন। 
তার ওই প্রস্তাবটি পড়ে দেখেছে আরআইএ নভোস্তি। এতে তিনি ব্রিকস+ দেশগুলোর জন্য একটি অভিন্ন সাইবারস্পেস গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন একটি ইন্টারনেট চালু করতে হবে যেখানে ঐতিহ্যগত মূল্যবোধ বজায় থাকবে।
ব্রিকসের বর্তমান সদস্য পাঁচটি। এগুলো হচ্ছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। তবে আগামী বছরের শুরুতেই আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ব্রিকসে যোগ দিচ্ছে। ২০৪০ সালের মধ্যে বিশ্বের মোট জিডিপির অর্ধেক ব্রিকস দেশগুলোর হবে বলে আশা করা হচ্ছে।