রিসেট

ঢাকার যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না আগামীকাল

প্রকাশিত: ১৮ অক্টোবর (বুধবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মগবাজার- মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডডি কলোনি, জাহাবক্স লেন, মীরবাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ অল্প থাকবে বলেও তিতাস জানিয়েছে।