নরওয়ের লেখক হুয়ান ফসে এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। রয়্যাল সুইডিশ একাডেমি বৃহস্পতিবার সম্মানজনক এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে। ফসের লেখা নাটক ও গদ্যের প্রশংসা করে সুইডিশ একাডেমি বলেছে, যেসব কথা অনুচ্চারিত থেকে যায় সেগুলো লেখনিতে তুলে এনেছেন তিনি। তাঁর লেখা বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত হয়েছে।
নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তাঁর ইচ্ছা অনুসারে প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ইতোমধ্যে এ বছরের জন্য চিকিৎসা ও রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
