রিসেট

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বিকাল ৪.০০টায় একটি চার্টার্ড বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সাকিব আল হাসানের দল।
দুপুর ১টা থেকেই খেলোয়াড়-কোচিং স্টাফরা বিমানবন্দরে আসা শুরু করেন। সবার প্রথমে বিসিবির একটি মিনিবাসে একসঙ্গে কোচিং প্যানেলের সব সদস্যরা বিমান বন্দরে পৌঁছান। এরপর একে একে ক্রিকেটাররা আসলেও কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ম্যাচ ১০ অক্টোবর।