চারটি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ কেনাসহ ১৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। সেখানে রাশিয়া থেকে ৩ লাখ টন গম এবং বিভিন্ন দেশ থেকে এক লাখ ৭০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া টিসিবির জন্য কেনা হবে ৫০ লাখ লিটার সয়াবিন ও ছয় হাজার টন মসুর ডাল। এতে মোট ব্যয় হবে ২৩ হাজার ৮২ কোটি টাকা।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসান।
