রিসেট

এডিসি হারুন বরখাস্ত

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর (সোমবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

ছাত্রলীগের দুই নেতাকে মারধর করার ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের এডিসি হারুন অর রশিদকে। আজ বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রেসিডেন্টের আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি পুলিশ সদরদপ্তরে সংযুক্ত থাকবেন। 

এর আগে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মানবজমিনকে এডিসি হারুনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানান। 

শনিবার রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন এডিসি হারুন ও কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনার জেরে রোববার তাকে প্রথমে পিওএম ও পরে এপিবিএনে বদলি করা হয়।