রিসেট

অবশেষে মুক্তি পেলো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হাওয়া’-র ট্রেইলার

প্রকাশিত: ৮ জুন (বুধবার), ২০২২ Archive 2022Source:

গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হাওয়া’-র ট্রেইলার ৭ই জুন ২০২২ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আটকে পড়া আটজন মাঝি মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে। মিস্ট্রি ড্রামা ঘরানার, ‘হাওয়া’ চলচ্চিত্রটি মূলত একালের রূপকথা। রূপকথা নির্ভর চলচ্চিত্রের প্রচলিত এই ফর্মটি সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শকেরা। মেজবাউর রহমান সুমনের কাহিনী এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার,নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। অচিরেই চলচ্চিত্রটিরমুক্তির তারিখ ঘোষণা করা হবে। নির্মাণও প্রযোজনা সংস্থারসূত্রে জানা গেছে, ইতোমধ্যে চলচ্চিত্রটি দেশ এবং দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। 

‘হাওয়া’ চলচ্চিত্রটির ফেসবুক পেইজ লিংক: 
https://www.facebook.com/hawafilm