রিসেট

ফ্যাশন সচেতনদের আস্থায় 'রিস্কি ফ্যাশন'

প্রকাশিত: ১৮ জুলাই (মঙ্গলবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

'রিস্কি ফ্যাশন’ নামটাই কেমন যেন অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি দেয়, তাই-না? ফ্যাশনের সাথে ঝুঁকি - এ আবার কেমন সমন্বয়?  পুরোনো ধাঁচ নয় বরং হাল ফ্যাশনের সাথে তাল মিলিয়ে নিত্যনতুন ফিউশনধর্মী পোশাকের মাধ্যমে অল্প সময়ের ব্যবধানেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছে 'রিস্কি ফ্যাশন'। বর্তমানে  আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা এই ফ্যাশন ব্রান্ডের কদর দিনে দিনে বেড়েই চলেছে তরুণ প্রজন্মের কাছে। নান্দনিক ডিজাইন, উন্নতমানের কাপড়, নিখুঁত বুননের তৈরি পোশাকের গুণগত মান ধারাবাহিকভাবে বজায় থাকায় মানুষের আকর্ষণও এই ফ্যাশন ব্রান্ডের প্রতি ক্রমাগত বাড়ছে। রিস্কি ফ্যাশনের পোশাক কালেকশন বেশ সমৃদ্ধ । তাদের প্রোডাক্টস গুলোর মধ্যে রয়েছে ছেলেদের জর্গাস, রাউন্ড নেক টি-শার্ট, পোলো টি-শার্ট, শর্টস এবং প্যান্ট ইত্যাদি। রিস্কি ফ্যাশন তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোয়ালিটির বিষয়টি প্রাধান্য দেয় সবচেয়ে বেশি। এই পোশাকগুলো সব বয়সের ছেলেদের জন্য মানানসই। তবে তাদের সবচেয়ে বেশি নজর থাকে  তৃপ্তিদায়ক ট্রেন্ডি ডিজাইনের ক্ষেত্রে। আরামদায়ক এবং স্টাইলের মেলবন্ধনের কারণেই রিস্কি ফ্যাশন জনপ্রিয়। রিস্কি ফ্যাশনের যাত্রা শুরু হয়  ফজলে রাব্বির হাত ধরে। ব্রান্ডের প্রতিষ্ঠাতা রাব্বি তার সৃজনশীল চিন্তাধারার মাধ্যমে শত বাধাঁকে পেছনে ফেলে ব্যবসায়িক সফলতার পাশাপাশি  অর্জন করেছেন মানুষের আস্থা। তার লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের কাছে বর্তমান সময়ের টেকনোলজি নির্ভর মানসম্মত পোশাকের সাথে  পরিচয় করিয়ে দেওয়া। তিনি বলেন, আমি চাই আমার ব্রান্ডের পোশাক এতটাই আরামদায়ক অনুভূত দেক,  যেন একবার কেউ এই ব্রান্ডের পোশাক কেনার রিস্ক নিলে আর অন্য কোনো ব্রান্ডের কাছে আর ফিরে যেতে না হয়। তার প্রতিটি কার্যক্ষেত্রে এবং পোশাকে তার এই লক্ষ্য প্রতিয়মান হয়। দ্রুত বর্ধনশীল ও পরিবর্তনশীল ফ্যাশন জগতের সাথে রিস্কিকেও অনন্য উচ্চতায় নিতে চান ফজলে রাব্বি। রিস্কি ফ্যাশনের এই যাত্রায় সবচেয়ে  ভূমিকা রেখেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুকে রিস্কি ফ্যাশনের একটি অফিসিয়াল পেইজ রয়েছে যার মাধ্যমে টার্গেট অডিয়েন্সকে ব্রান্ড, পণ্য এবং বিভিন্ন সময়ে পণ্যের অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারে মানুষ। সে সাথে পণ্য সম্পর্কে প্রশ্ন করা ও পণ্যের রিভিউ দেওয়ার সুযোগ থাকায় রিস্কি ফ্যাশন এবং তরুণদের মধ্যে সম্পর্ক হয়েছে আরও দৃঢ়।
রিস্কি ফ্যাশনের কার্যক্রম পুরোটাই অনলাইন নির্ভর। বর্তমানের ব্যস্ত সময়ে অনেকদোকান ঘুরে ক্লান্ত না হয়ে অনলাইনে ঘরে বসেই কেনাকাটা করতে পছন্দ করেন স্মার্ট নাগরিকরা। রিস্কি ফ্যাশন তাদের এই সুবিধার কথা মাথায় রেখেই ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে পোশাক পৌছে দেয় ক্রেতার দরজায়।