রিসেট

অটিজম শিশু কি ভালো হয়

প্রকাশিত: ১৬ জুন (শুক্রবার), ২০২৩ Archive 2022Source: ডা. এমএ হক, পিএইচডি

শিশুর নাম ‘নায়েরা’, বয়স ৫ বছর ৪ মাস। কথা বলতে পারে না। ডাকলে সাড়া  দেয় না, চোখের দিকে তাকায় না। একা একা নিজের জগতে থাকে, বাড়িতে সমবয়সী কোনো শিশু এলে তাদের সঙ্গে মেশে না। মাঝেমধ্যে কোনো কারণ ছাড়াই উত্তেজিত হয়ে পড়ে; কখনো নিজেকে আঘাত করে। আবার কখনো একই কাজ বারবার করে, বারবার হাত নাড়ায়। অস্থির, শুধু দৌড়াদৌড়ি করে। শরীরে অল্পতেই সর্দি-কাশি, জ্বর হয়। সঠিকভাবে খাওয়া-দাওয়া করলেও শরীর পুষ্টি পায় না। সে একজন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু।
অটিজম স্নায়ুর বিকাশজনিত সমস্যা। মায়ের গর্ভ থেকে জন্মের কয়েক বছর পর পর্যন্ত শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটতে থাকে। কোনো কারণে স্নায়ুর বিকাশ বাধাগ্রস্ত হলে শিশু অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন হতে পারে।

অভিভাবকদের করণীয়
আপনার শিশু অটিজমে আক্রান্ত শুনে ভেঙে পড়বেন না। মাথা ঠাণ্ডা রেখে শান্তভাবে করণীয় সম্পর্কে চিন্তা করুন। শিশুর সমস্যাগুলো শনাক্ত করুন। সমস্যা সমাধানের উপায় চিন্তা করুন। এ ধরনের শিশুর অভিভাবকদের সঙ্গে পরিচয় থাকলে তাদের সঙ্গে পরামর্শ করুন। যদি কারও সন্তান হাইপার থাকে তাহলে তার বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন করুন।
অভিভাবকদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে, ‘অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার’ এক ধরনের ‘নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’। যেখানে অনেক ধরনের মানসিক সমস্যা বা প্রতিবন্ধকতা একসঙ্গে ঘটে। এই ধরনের নিউরোলজিক্যাল সমস্যার কারণে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ না হলে বুদ্ধিগত সমস্যা হওয়া স্বাভাবিক। এ কারণে শিশু ঠিকমতো কথা বলতে বা শব্দ উচ্চারণ করতে পারে না। এ ছাড়াও নতুন কিছু বুঝতে পারা বা শেখা কিংবা সামাজিক সম্পর্ক গড়ে তোলা শিশুর জন্য বেশ বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই শিশুরা যখন বড় হয় তখন দেখা যায়, এদের শারীরিক বয়স অপেক্ষা মানসিক বয়স কম। এ পর্যায়ে সকলের প্রচেষ্টা শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ঘটানো। চিকিৎসাসেবা গ্রহণের সময় লক্ষ্য রাখতে হবে শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ঘটানো অর্থাৎ নিউরোডেভেলপমেন্টের জন্য চিকিৎসা চলছে কিনা? শিশুর চিকিৎসা গ্রহণের বিষয়ে অবিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

অটিজম শিশু কি ভালো হয়?
শিশুর ছোট বয়স থেকেই প্রয়োজনীয় ও সঠিক চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন। সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ৯০ থেকে ৯৫ ভাগ জীবন আচরণ স্বাভাবিক ধারায় ফিরে আসে। নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারের চিকিৎসায় অটিজম শিশুর অবিভাবকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। শিশুর চিকিৎসার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তার মস্তিষ্কের বিকাশের চিকিৎসা হচ্ছে কিনা? বেশির ভাগ সময় শিশু ঘুমের ওষুধ সেবন করতে থাকে এবং অভিভাবকেরা মনে করেন তার শিশুর নিউরো ডেভেলপমেন্টাল চিকিৎসা চলছে। অবশেষে যখন বুঝতে পারেন তখন অনেকটা সময় অপচয় হয়ে যায়।
অতএব, সঠিক সময়ে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারের সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে আপনার শিশুকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করুন।

লেখক:  ডা. এমএ হক, পিএইচডি (স্বাস্থ্য), এমফিল (স্বাস্থ্য), ডিএইচএমএস। গবেষক ও চিকিৎসক (ক্রনিক ডিজিজ অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার)। 
চেম্বার: ড. হক হোমিও ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার, বিটিআই সেন্ট্রা গ্রান্ড, গ্রাউন্ড ফ্লোর (জি-৪), ১৪৪ গ্রীন রোড, পান্থপথ, ঢাকা। 
মোবাইল: ০১৭১২-৪৫০৩১০