রিসেট

দিনাজপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১৭ মে (বুধবার), ২০২৩ Archive 2022Source: অনলাইন ডেস্ক

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মঞ্জুরুল ইসলাম (২২)। তিনি উপজেলার পুনট্রি ইউনিয়নের কামারপাড়া গামের মজিবর রহমানের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মঞ্জুরুলের মরদেহ পড়ে ছিলো। পড়ে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে। নিহত মঞ্জুরুল পেশায় একজন কৃষক ছিলেন। কিন্তু কী কারণে রাতে সীমান্তে তারকাঁটার কাছে গেছিলো এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।