রিসেট

সিলেটে ইমাম প্রশিক্ষণ একাডেমি রিফ্রেসার্স কোর্স উদ্বোধন

প্রকাশিত: ৯ মে (মঙ্গলবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সরকার ইসলামের খেদমতে যে অবদান রেখে যাচ্ছে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে। অনেক অপপ্রচার হয়ে থাকে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। গত রোববার দুপুরে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উদ্যোগে পাঁচদিনব্যাপী ৫৫৬তম রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহেদুল ইসলাম। সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ নজরুল ইসলাম বলেন, রিফ্রেসার্স কোর্সে অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে সমাজ, দেশ ও জাতির উন্নয়নে। ইমামদেরকে অনুষ্ঠানে সিলেট বিভাগসহ ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী মিলিয়ে ৭টি জেলার ইমামরা অংশ নেন।