ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা প্রয়াত মসিউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার এই মাহফিলের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা মসিউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. মো. ইব্রাহিম রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাবলু সদস্য। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক একেএম ওয়াজেূসহ জেলা, হরিনাকুন্ডু থানা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
