জামালপুরের সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়ন ফোরামের উদ্যোগে মাদক প্রতিরোধ করার লক্ষ্যে শিশু ও কিশোরের মাঝে বই বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলার মহাদান ইউনিয়নের শিবপুর, হিরণ্যবাড়ী, শ্যামেপাড়া গ্রামে এই বই বিতরণ করা হয়। মহাদান ইউনিয়ন ফোরামের নির্বাহী পরিচালক আবু তাহের নিজ হাতে বিভিন্ন উপন্যাস ও গল্পের বই বিতরণ করেন। অনুষ্ঠানে মহাদান ইউনিয়ন ফোরামের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট বেলাল খান, প্রচার সম্পাদক শফিকুল ভূঁইয়া, স্বেচ্ছাসেবক রাশেদুল ইসলাম বিদ্যুৎসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিশু-কিশোর ও মাদ্রাসাছাত্ররা উপস্থিত ছিলেন। এ সময় মহাদান ইউনিয়ন ফোরামের নির্বাহী পরিচালক আবু তাহের বলেন, ‘আমাদের যুব সমাজ যেন মাদকাসক্ত না হয়, তারা যেন শিক্ষানুরাগী এবং সমাজ সচেতনতামূলক বিকাশের অধিকারী হয়। এ প্রয়াসে আমরা এই ধরনের কর্মসূচি পালন করছি।
