ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ মেধাবী ছাত্র। গত ১১ই সেপ্টেম্বর ছাত্রদলের ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে তারা স্থান করে নেন।
এবার ঢাকা ও এর আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে প্রাধান্য দিয়ে কমিটি গঠণ করায় প্রসংশায় ভাসছেন বর্তমান কমিটি। এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল বলেন ‘চলমান আন্দোলন সংগ্রামের কথা মাথায় রেখে রাজপথের ত্যাগী ও পরিশ্রমী ছাত্রদেরকে নিয়ে বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় কমিটি গঠিত হয়েছে। নির্বাচিতরা চলমান আন্দোলন সংগ্রামে পূর্বের যেকোন সময়ের চেয়ে সাহসী ভূমিকা রাখবেন বলে আশা তাদের। এদিকে, বিগত বছরগুলোর তুলনায় এবার কেন্দ্রীয় কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিক নেতার পদায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন- হাফিজুর রহমান সোহান (যুগ্ম সাধারণ সম্পাদক), আবদুর রহিম সৈকত (যুগ্ম-সাধারণ সম্পাদক), শাহারিয়ার হক মজুমদার শিমুল (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় সহ-দপ্তর সম্পাদক), কাজী রেজাউল করিম রাজু (সহ-সাধারণ সম্পাদক), ইব্রাহিম খলিল বিপ্লব (সহ-সাংগঠনিক সম্পাদক), সাইফুল ইসলাম সাগর (সহ-সাংগঠনিক সম্পাদক), র্যাধে শ্যাম বিশ্বাস রাজেশ (সহ- ক্রীড়া সম্পাদক)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা জাবি ছাত্রদলের সাত নেতার পদায়নের বিষয়টি ইতিবাচক ও উৎসাহব্যাঞ্জক হিসেবে মন্তব্য করেছেন। তারা মনে করেন, এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে পারলে ভবিষ্যত কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে একসময় জাবি ছাত্রদলের নেতাকর্মীরাও অগ্রণী ভূমিকা পালন করবেন।
