রিসেট

ঢাকা চলচ্চিত্র উৎসবে জীবন শাহাদাতের ‘সম্পর্ক’

প্রকাশিত: ৭ জানুয়ারি (বুধবার), ২০২৬ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

তিনবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়ে হ্যাটট্রিক করলেন দেশের মেধাবি নির্মাতা জীবন শাহাদাৎ। ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া এ উৎসবে তার পরিচালিত ‘সম্পর্ক’ সিনেমাটি নির্বাচিত হয়েছে। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ-এই প্রতিপাদ্য নিয়ে বসছে ২৪ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে ৯১ টি দেশের ২৬৭ টি চলচ্চিত্র প্রদশির্ত হওয়ার কথা রয়েছে। প্রয়াত কবি, নির্মাতা ও অভিনেতা তারেক মাহমুদের কবিতা অবলম্বনে নির্মাণ করা ‘সম্পর্ক’ চলচ্চিত্রে কন্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সুদীপ মুখার্জি। শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জীবন শাহাদাৎ, তামান্না তাশফিয়া, ওয়ালিউর রহমান, সাজু আহমেদ, সাইফুল টিটু। চলচ্চিত্রটি আগামী ১১ জানুয়ারি সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের সুলতানা কামাল অডিটোরিয়ামে প্রদর্শিত হবে।

এ প্রসঙ্গে নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, এই উৎসবের মধ্য দিয়ে এই চলচ্চিত্রটি প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হতে যাচ্ছে। বিশ্বের যে কোনো জায়গায় চলচ্চিত্র নির্মাতা হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জন্য আনন্দের ও গর্বের। উল্লেখ্য, এর আগে জীবন শাহাদাতের ছাদবাগান ও নেমপ্লেট নামক চলচ্চিত্র প্রদর্শনীর পর এবার সম্পর্ক চলচ্চিত্রটি অফিশিয়াল সিলেকশন পেয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।