আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (একাংশ) শীর্ষ চার নেতা নিজ নিজ সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন। শনিবার জাতীয় পার্টির অংশটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এ তথ্য জানান। মনোনয়নপত্র গ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন- জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ (ঢাকা-১০) এবং প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না (বরিশাল-৬)।
মনোনয়নপত্র গ্রহণের পর নেতারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জনগণের সমর্থন অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।
