রিসেট

জমিয়তকে ৪টি আসন ছেড়ে দেয়ার ঘোষণা বিএনপির

প্রকাশিত: ২৩ ডিসেম্বর (মঙ্গলবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে ওলামায়ে ইসলামকে চারটি আসন ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এসব আসনে দলীয় প্রার্থী দেবে না বিএনপি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তিনি বলেন, ‘সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব, নারায়ণগঞ্জ-৪ আসনে মাওলানা মনির হোসেন কাসেমী নির্বাচন করবেন। এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি।’

এই চারটি আসনে বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে বলে জানান ফখরুল। 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জমিয়তে ওলামায়ে ইসলামের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।