রিসেট

প্রেক্ষাগৃহে সাইমন-নীলার ‘সাইলেন্স’

প্রকাশিত: ৬ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহার পরিচালনায় প্রথম সিনেমা ‘সাইলেন্স: অ্যা মিউজিক্যাল জার্নি’। মিউজিক্যাল এ ফিল্মে অভিনয় করেছেন- সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম প্রমুখ। ‘সাইলেন্স’ স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখাসহ ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী সিনেমা হল, বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধাতে চলবে।