বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার ধামাইনগর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে শালিয়াগাড়ী ইউপি চত্বরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. রমজান আলী খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপি’র উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধামাইনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. কাজিম উদ্দিন কাজি, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নবির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শাকিল তালুকদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্য সচিব মো. মাসুদ সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিন, সদস্য সচিব আরিফুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল বারিক মেম্বর, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সালাম, ইউনয়ন ছাত্রদলের সভাপতি মো. মোতালেব হোসেন প্রমুখ। খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন রায়গঞ্জ-তাড়াশের মানুষ আগামীতে সৎ, যোগ্য ও ত্যাগী নেতাকে এ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে দেখতে চায়।
