ছোট পর্দার প্রিয় মুখ শবনম ফারিয়া। এখন আর আগের মতো অভিনয়ে দেখা যায় না তাকে। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তিনি। সম্প্রতি বিয়ে করে সামাজিক মাধ্যমে ফের আলোচনায় ফারিয়া। এ ছাড়া, নিজের সোশ্যাল মিডিয়ায় কখনো ইতিবাচক পোস্ট আবার কখনো নেতিবাচক পোস্ট করে প্রায়ই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। গত বৃহস্পতিবার তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে তার হাতে আটটি ওষুধ দেখা যাচ্ছে। সেই পোস্টে তিনি লেখেন, আজ রাতে আমার রাত্রিকালীন ওষুধগুলো খাওয়ার সময় আমার হাজবেন্ডকে বলছিলাম যে, আমি অনেকদিন ধরে আমার ওজনের সঙ্গে লড়াই করছি। তারপরেও অনেকেই আমার ওজনের বিষয়টি নিয়ে মন্তব্য করে এবং তারা বলে আমার বয়সের তুলনায় আমাকে দেখতে বয়স্ক লাগে। এতে
আমার খারাপ লাগলেও এত দিনে আমার এই বিষয়ে অভ্যস্ত হওয়ার কথা ছিল। তখন আমার হাজবেন্ড হেসে বলে, যখন আমি তোমার সঙ্গে প্রথম দেখা করি, তখন আমার মনে হয়েছিল যে আমি আমার জীবনের সবচেয়ে আত্মবিশ্বাসী একজন নারীর সঙ্গে দেখা করেছি। তাই এভাবে বলো না, এতে আমার হৃদয় ব্যথিত হয়। তোমার বয়স মাত্র ৩৪, তবুও তুমি প্রতি রাতে ৮-১০টি ওষুধ খাও। তুমি প্রতিদিন কতোটা লড়াই করো, তা তো কেউ দেখে না। সুতরাং তোমার ওজনের বিষয় নিয়ে কেউ মন্তব্য করবে কেন? ফারিয়া আরও লেখেন, এই বিষয়টি আমাকে আঘাত করে। পর্দার আড়ালে কে কী করছে, তা না জেনে আমরা প্রায়শই বিচার করি।
