রিসেট

অনলাইন স্বাস্থ্যসেবায় বিপ্লব 'seradoctor.com'

প্রকাশিত: ১৫ অক্টোবর (বুধবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

চিকিৎসকের কাছে যাওয়া, সঠিক বিশেষজ্ঞ খুঁজে পাওয়া কিংবা চিকিৎসাসংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া সব সময়ই কঠিন ও জটিল একটি প্রক্রিয়া। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীদের জন্য এই চ্যালেঞ্জ আরও বড়। এমন পরিস্থিতিতে সেরা ডক্টর ডটকম (seradoctor.com) নামের একটি ওয়েবসাইট স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এই ওয়েবসাইটে একজন রোগী খুব সহজেই নিজের প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তারের তথ্য খুঁজে পেতে পারেন। সাধারণ মেডিসিন থেকে শুরু করে গাইনি, ইউরোলজি, অর্থোপেডিক, কার্ডিওলজি, নিউরো মেডিসিন কিংবা সার্জারি সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তারদের তথ্য এখানে একসাথে পাওয়া যায়। শুধু তাই নয়, প্রত্যেক ডাক্তারের নাম, যোগ্যতা, কর্মস্থল, চেম্বারের ঠিকানা এবং যোগাযোগের তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। এই একটি মাত্র ওয়েবসাইট থেকেই মানুষ সঠিক ডাক্তার খুঁজে পাচ্ছেন, সময় বাঁচছে এবং চিকিৎসা গ্রহণ আরও সহজ হয়ে উঠছে। কারণ এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো যাচাই-বাছাই করে দেওয়া হয়, যাতে রোগীরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। ফলে চিকিৎসার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমে আসছে। এই ওয়েবসাইটের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর বিস্তৃত কভারেজ। শুধু রাজধানী ঢাকা নয়, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী ও রংপুরসহ বাংলাদেশের প্রায় সব বড় শহরের ডাক্তারদের তালিকা এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এমনকি জেলা পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্যও ধীরে ধীরে যুক্ত হচ্ছে।
ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, ডাক্তারদের আলাদা আলাদা বিভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন- গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট বা হৃদ্রোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক বা হাড় বিশেষজ্ঞ, নিউরো মেডিসিন ও নিউরোসার্জারি বিশেষজ্ঞ, ইউরোলজি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ। এছাড়াও সার্জারি, ডায়াবেটিস, এন্ডোক্রাইনোলজি, থোরাসিক সার্জারি প্রভৃতি ক্যাটাগরিতেও বিস্তারিত তথ্য দেয়া আছে।
শুধু ডাক্তারদের নাম বা তালিকাই নয় নিয়মিত স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক লেখা প্রকাশ করছে। যেমন—হৃদরোগের লক্ষণ, ডায়াবেটিস প্রতিরোধ, কিডনি স্টোনের চিকিৎসা, গ্যাসট্রিক আলসারের কারণ, শিশুদের রোগ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সহজবোধ্য ব্লগ আর্টিকেল পাওয়া যায়। পাঠকেরা এসব লেখা পড়ে নিজেরা যেমন সচেতন হচ্ছেন, তেমনি পরিবারের অন্যদেরও সচেতন করতে পারছেন। শুধু মাত্র একটি মোবাইল ফোন আর ইন্টারনেট সংযোগ থাকলেই তারা সহজে সঠিক তথ্য পেয়ে যাবেন। যার উপকারিতা ইতিমধ্যেই অনেকে ভোগ করছেন। 
ওয়েবসাইট কর্তৃপক্ষ জানিয়েছে, ডাক্তারের রেটিং, রোগীর রিভিউ, ভিডিও কনসালটেশন, টেলিমেডিসিন সেবার মতো তারা ভবিষ্যতে আরও উন্নত ফিচার সংযুক্ত করবে। এতে করে স্বাস্থ্যসেবা হবে আরও আধুনিক ও কার্যকর।

এ বিষয়ে জানতে ভিজিট করুন seradoctor.com