দাউদকান্দি উপজেলা ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নস্থ লক্ষীপুরের উত্তরপাড়ার হাজী বাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি ফজলুর রহমানের উদ্যোগে 'সমাজ উন্নয়নের শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি' এ শ্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (এএসপি) দাউদকান্দি-চান্দিনা সার্কেল মোহাম্মদ ফয়েজ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিট পুলিশিং কর্মকর্তা এসআই রাজিব কুমার সাহা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, বাংলাদেশ ফ্রেন্ডশীফ ফাউন্ডেশন সভাপতি এস এম মিজান, স্থানীয় সমাজ সেবক আব্দুর রাজ্জাক মাস্টার। এ সময় এলাকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গও উপস্থিত ছিলেন।
