রিসেট

৪০ কোটিতে ‘দুষ্টু কোকিল’

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’ এর আইটেম গান ‘দুষ্টু কোকিল’। এতে তার সঙ্গে ছিলেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। গেল বছর গানটি প্রকাশের পর থেকে আলোড়ন সৃষ্টি করে। এবার মাত্র সাত মাসে চরকি ও এসভিএফ’র দুই ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিউ ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ছাড়িয়েছে। যা দুই বাংলার বাংলা ভাষার গানের মধ্যে বিরল রেকর্ড।