সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. অবনী মোহন দাসকে গ্রেপ্তার করেছে শাল্লা থানার পুলিশ। সোমবার বিকেল ৩টায় তার নিজ রাজনৈতিক কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত জুলাই আগস্টে ছাত্রদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় অবনী দাসকে গ্রেপ্তার করা হয়েছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় অবনী মোহন দাসকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
