রিসেট

হিউম্যান রাইটস অ্যান্ড পিস অ্যাওয়ার্ড" পেয়েছেন  শিউলী রোজা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর (শুক্রবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ২০২৪ সালের "হিউম্যান রাইটস অ্যান্ড পিস অ্যাওয়ার্ড" পেয়েছেন জার্নালিস্ট ও ডিজিটাল ক্রিয়েটর শিউলী রোজা। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত মানবাধিকার ও শান্তি সুরক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।  পুরস্কার গ্রহণের পর শিউলী রোজা তিনি বলেন, বিশ্বজুড়ে এমন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছেন, যাদের সামর্থ্য রয়েছে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার। কিন্তু দুঃখজনকভাবে তারা এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন না। তিনি আরও বলেন, মানবাধিকার কমিশনকে সদিচ্ছা ও সাহসিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে জনগণকে সচেতন হতে হবে যে, মানবাধিকার শুধু ব্যক্তিগত নয়, এটি সবার অধিকারের বিষয়। রাষ্ট্রের দায়িত্ব প্রসঙ্গে শিউলী রোজা বলেন, মানবাধিকার রক্ষায় রাষ্ট্রকেও উদারতা ও সদিচ্ছার পরিচয় দিতে হবে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র, জনগণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। কেবল তখনই এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব বলে মনে করেন শিউলী রোজা।