রিসেট

র‌্যানকন মোটরসের সঙ্গে ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশনের চুক্তি সই

প্রকাশিত: ২৩ নভেম্বর (শনিবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

র‌্যানকন মোটরস এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মার্সেডিজ-বেঞ্জ এর ইলেকট্রিক গাড়ির নিরবচ্ছিন্ন চার্জিং সল্যুশন পাওয়া যাবে। র‌্যানকন মোটরসের চিফ এক্সিকিউটিভ অফিসার রেদওয়ানুল জিয়া এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশনের এমডি তানভীর শাহারিয়ার উৎস গত বৃহস্পতিবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। 
চুক্তি অনুযায়ী, ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশন এখন থেকে মার্সেডিজ-বেঞ্জ এর ইলেকট্রিক গাড়ির চার্জিং সল্যুশন রক্ষণাবেক্ষণের সকল দায়িত্ব পালন করবে। বর্তমানে দুইটি প্রতিষ্ঠানের অধীনে দেশ জুড়ে ২০টি এসি চার্জার রয়েছে যার মাধ্যমে যেকোনো মডেলের ইলেকট্রিক গাড়ি চার্জ দেয়ার সুযোগ রয়েছে এবং ২০২৫ এর জানুয়ারি মাসের মধ্যে আরও ১০টি দ্রুত গতির ডিসি চার্জার সংযুক্ত করা হবে। পরিবেশবান্ধব পরিবহনের ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহনকে ব্যাপকভাবে প্রতিশ্রুতিশীল প্রযুক্তি হিসেবে গণ্য করা হয়। পাশাপাশি কম আমদানি শুল্ক এবং কম জ্বালানি খরচের জন্য গ্রাহকদেরও বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ তৈরি করছে।