বাংলাদেশে আগামীকাল উদযাপিত হবে ঈদ উল আযহা। তবে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করা জাতীয় দলের ক্রিকেটাররা আজই ঈদ উদযাপন করছেন। যদিও স্থানীয় সময় আগামীকাল সকাল ৭টায় সেন ভিনসেন্টে ঈদের জামাত।
তবে আগামীকাল ভোর সাড়ে ৫টায় নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই সুপার এইট নিশ্চিত হবে টাইগারদের। তবে হারলেও সুপার এইটে ওঠা প্রায় নিশ্চিত।
আগামীকাল ম্যাচ হওয়ায় সৌদি আরবকে অনুসরণ করে আজ ঈদ উদযাপন করেছে টাইগাররা। নামাজ শেষে তাসকিন-সাকিবরা ঘুরে বেরিয়েছেন দ্বীপগুলোতে।
আজ ঈদ উদযাপন করে কাল নেপালের বিপক্ষে নিশ্চিয়ই উৎফুল্ল থেকেই মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
