রিসেট

অর্থ প্রতিমন্ত্রীর সাথে র‍্যাংগস ইলেক্ট্রনিকসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশিত: ১২ মে (রবিবার), ২০২৪ Archive 2022Source: অনলাইন ডেস্ক

দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে র‍্যাংগস ইলেক্ট্রনিকস লিমিটেডের একটি প্রতিনিধি দল।

রোববার দুপুরে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাত- এর সময় ব্যবসা বান্ধব বাজেট প্রত্যাশা, র‍্যাংগস এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এসময় সিলেটে নিজস্ব ফ্যাক্টরীতে তৈরী ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী বিদেশী রপ্তানী ও বিপুল পরিমান কর্মসংস্থান এর সুযোগ তৈরী করে বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে র‍্যাংগসের প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস বিনাস হোসেন, হেড অব রিটেইল সেলস মোসাদ্দেক উল্যাহ মুন্না, হেড অব কর্পোরেট এন্ড এক্সটার্নাল এ্যাফেয়ার্স রাহেল রাব্বি।