রিসেট

রামগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬ জানুয়ারি (রবিবার), ২০২২ Archive 2018Source: রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে খাল থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার বালুয়া চৌমুহনী বাজার (রামগঞ্জ-সোনাইমুড়ী) সড়ক সংলগ্ন বীরেন্দ্র খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে বালুয়া চৌমুহনী এলাকায় ওই বৃদ্ধাকে দেখতে পায় নৈশপ্রহরীরা। সন্ধ্যা থেকে বাজারের আশেপাশে ঘুরছিল। সকালে বীরেন্দ্র খালে বৃদ্ধার মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।